সাইক্লিং ট্র্যাকে মারাত্মক দুর্ঘটনা প্রাণ হারালেন ব্রিটিশ রাইডার

সাইক্লিং ট্র্যাকে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ হারালেন ব্রিটিশ রাইডার

সাইক্লিং ট্র্যাকে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ হারালেন ব্রিটিশ রাইডার

পর্তুগালে আয়োজিত ভোলেটা আ পর্তুগাল সাইক্লিং প্রতিযোগিতার অষ্টম ধাপে মারাত্মক সড়ক দুর্ঘটনায় মাত্র ১৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রিটিশ সাইক্লিস্ট ফিনলে টার্লিং। রেস চলাকালে একটি হালকা পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। ওয়েলশ তারকা ফিনলে ছিলেন ইনিয়স দলের প্রখ্যাত সাইক্লিস্ট জশ টার্লিংয়ের ছোট ভাই।